দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের কমিটি গঠন

আপলোড সময় : ১৭-১০-২০২৪ ১১:০৭:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১১:০৭:৩৯ পূর্বাহ্ন
লন্ডন, ১৭ অক্টোবর : যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের (ডিএসএস) এক সভা গত ১৪ অক্টোবর লন্ডনের হোয়াইট চ্যাপেল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 
আখলাকুর রহমান লুকুর সভাপতিত্বে ও ফেরদৌস শেরদিলেরপরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ ব্যক্তিত্ব হাজী আব্দুস সাত্তার, আকিকুর রহমান আকিক, মহিউদ্দিন আলমগীর, শাহ আলম সাহিন চৌধুরী, মোহাম্মদ মুজিব হোসেন, কয়েছ চৌধুরী, নজরুল ইসলাম, শাহ ইমরান হোসেন, আক্তার হোসেন, খালিদ সিকদার, সোহেল মুরাদ, পারভেজ আহমদ, তুহিনুর, আনছার মিয়া, রানা মিয়া, মোহাম্মাদ শাহজাহান, এস.এম ফারুক, আজিজুর রহমান টিটু, লুলু মিয়া, মোহাম্মদ বদরুল ইসলাম, রুহুল আমিন রুহুল, মাহবুবুর রহমান, জুম্মান আহমদ, সিরাজুল ইসলাম এনাম, এম এম আলম লিটন, শেখ নয়ন প্রমুখ।  
সভায় সর্বসম্মতিক্রমে আকিকুর রহমান আকিক সভাপতি, ফেরদৌস শেরদিল সাধারণ সম্পাদক, মকসুদ আহমদ কোষাধ্যক্ষ ও পারভেজ আহমদ সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com