নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন: আহমদ শফী আশরাফী

আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০২:৩৯:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০২:৩৯:০১ পূর্বাহ্ন
ঢাকা, ২৭ অক্টোবর : অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। এ জন্য দেশে আইন আছে, প্রশাসন আছে। কোন দল বা অঙ্গসংগঠন অপরাধ করলে আইনি ভাবে মোকাবেলা করতে হবে। তা না করে নিষিদ্ধ করে দেওয়া কোন সমাধান নয়। ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিবেন না। রাজনীতি করার অধিকার সবার আছে, সুতরাং নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন। আজ ২৭ অক্টোবর ২০২৪ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও নেত্রকোণা ১ আসনের জনমানুষের নেতা আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।
আহমদ শফী আশরাফী আরও বলেন: ছাত্রলীগের মত একটি ঐতিহাসিক ভূমিকা পালনকারী এবং নেতৃত্বদানকারী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা কতটুকু যৌক্তিক পূনরায় বিবেচনা করতে আহবান জানাবো। বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন থেকে নিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের নেতৃত্ব, আত্মত্যাগ ও জীবন বির্সজন ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
ঘুটি কয়েকজনের অপরাধের দায় পুরো সংগঠন নিতে পারে না। আজ আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কাল আপনাদেরকেও নিষিদ্ধ করার রাস্তা পেয়ে যাবে। সুতরাং নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করুন।   

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com