জাতীয় পতাকা অবমাননা মামলার বাদী ফিরোজকে বিএনপি থেকে অব্যাহতি

আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৮:৫৯:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৮:৫৯:৩১ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ১ নভেম্বর : চট্টগ্রামে জাতীয় পতাকার অবমাননার ঘটনায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১ নভেম্বর) বিএনপির চান্দগাঁও থানা শাখার সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয়ে জানতে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া মো. ফিরোজ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com