আটলান্টিক সিটিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত 

আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০২:৫৫:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০২:৫৫:০৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ৬ নভেম্বর : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ভোট গ্রহন চলে। অনুকূল  আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশিসহ এশিয়ান অভিবাসীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহন ও কর্মতৎপরতা ছিল বেশ লক্ষ্যণীয় । 
উল্লেখ্য, নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে   পঞ্চম  ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে মোমিনুল হক মামুন ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে ইমতিয়াজ হোসেন লিটু  প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ কমিউনিটির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনের  চূড়ান্ত ফলাফল জানার জন্য, যার জন্য তাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com