মাধবপুর সীমান্তে বৈদেশিক মুদ্রাসহ এক যুবক আটক 

আপলোড সময় : ১২-১১-২০২৪ ১১:৫৭:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৪ ১১:৫৭:২৮ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ১২ নভেম্বর :  উপজেলার ধর্মঘর ইউনিয়নের সস্তামোড়া সীমান্তে  টহল বিজিবি শ্রী পলাশ চন্দ্র দাস (৩০) নামে এক ব্যাক্তিকে তিনটি দেশের মুদ্রাসহ আটক করেছে।মঙ্গলবার সকালে বিজিবি  তাকে থানায় হস্তান্তর  করে। পলাশ চন্দ্র দাস  কুমিল্লা জেলার হোমনা উপজেলার চন্ডিপুর গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে। বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান,মঙ্গলবার  ভোর রাতে সীমান্তে  আটক করা হয়। তার কাছে বাংলাদেশী নগদ ৪,৪৩০/- টাকা, মালদ্বীপের ১,০৩৫ রুপী, ৫০ ইউরো এবং ২৪২ আমেরিকান ডলার পাওয়া গেছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com