ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে মাধবপুর সীমান্তে আটক তিন

আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১২:৪০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১২:৪০:০৪ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) ২৭ নভেম্বর : মাধবপুর সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী তিন নাগরিককে আটক করা হয়েছে। ২৭ নভেম্বর  ৬টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল সন্তোষপুর নামক স্থান হতে নারী সহ দুই বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের আসার সময় আটক করেছে। আটককৃতরা হল মোঃ সেলিম (৩০), পিতাঃ মোঃ রেজাউল হক, গ্রাম : চরছেকালীপুর, পোষ্টঃ চরহরিশপুর, থানাঃ চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ। মোঃ সোহেল (২২), পিতাঃ লোকমান, গ্রামঃ চরহরিষপুর, পোষ্টঃ চরহরিশপুর, থানাঃ চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ এবং মোছাঃ রোকছানা (৩০), স্বামীঃ মৃত জাহাঙ্গীর আলম, গ্রামঃ উত্তর মলমছড়া, পোষ্টঃ গোসাইরহাট, থানাঃ গোসাইরহাট, জেলাঃ শরীয়তপুর।
আটককৃত অনুপ্রবেশকারীরা জিজ্ঞাসাবাদে জানায়, ৩ মাস পূর্বে কাজের উদ্দেশ্য  ভারতের আগরতলায় অবৈধভাবে গমন করে। তারা জানান, ১৮ হাজার টাকার বিনিময়ে মাধবপুর  উপজেলার  মালঞ্চপুর গ্রামের সিদ্দিকুর রহমানের  ছেলে মো কামাল ও সন্তোসপুর গ্রামের গোলাম আলীর ছেলে হৃদয়ের সাথে সীমান্ত অতিক্রম করার চুক্তি করেছিলেন। 
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ( পিএসসি) সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com