মাধবপুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মী আটক

আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১২:৪৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১২:৪৯:০০ অপরাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ১৮ ডিসেম্বর : মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
ধৃত ছাত্রলীগের কর্মীরা হলো, উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকারের পুত্র দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার পুত্র মো: খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের পুত্র সাদ্দাম হোসেন (৩০)। ধৃত ব্যক্তিরা সহ আরও কয়েকজন সোমবার গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে শহীদ মিনারে ফুল দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত তাদের আটক করেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করে বলে  বুধবার সকালে তাদের হবিগঞ্জ  আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com