আমরা ভালো আছি, নিজ নিজ জায়গায় আছি : আসিফ নজরুল

আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১২:৩৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১২:৩৩:২৫ অপরাহ্ন
ঢাকা, ২৪ জানুয়ারি : সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ছড়াছড়ি যেন নতুন কিছু নয়। নেটিজেনরাও মোটামুটি এটার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একের পর এক গুজবে সয়লাব হচ্ছে ফেসবুক।
তেমনি এক রাত কেটে গেল গতকাল ২৩ জানুয়ারি। যদিও পরদিন সব অপতথ্য পরিষ্কার হয়ে যায়। গতকালের এ গুজবকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সেখানে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তিনি লেখেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com