মাধবপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৩

আপলোড সময় : ০৮-০৫-২০২৩ ১১:০২:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৩ ১১:০২:১১ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) ০৮ মে : মাধবপুরে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকসহ ৩ জন আহত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকালে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর পৌর এলাকায় মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। এতে মাধবপুরে কর্মরত মাই টিভি ও ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক রাজীব দেব রায় রাজু, যোগেন্দ্র লাল ঘোষের ছেলে ক্রোকারিজ ব্যবসায়ী উৎপল ঘোষ ও সিএনজি চালক আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী ঢাকা মেট্রো ট ২০-৭৩৩৮ নাম্বারের সাধারণ ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশা টি  দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশে উল্টে পরে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিতে থাকা ড্রাইভার সহ যাত্রীরা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত সাংবাদিক রাজীব দেব কে প্রাথমিক চিকিৎসা দেন এবং গুরুতর আহত উৎপল ঘোষ কে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন,  দূর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি থানা হেফাজতে রয়েছে ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com