সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ  সার্কেল অতিরিক্ত  পুলিশ সুপার আশরাফুজ্জামান 

আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০১:২০:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৩:২৪:০৯ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) ২৪ এপ্রিল : সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম সেবা। চলতি বছরের মার্চ মাসে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য তাকে রেঞ্জের শ্রেষ্ঠত্বের পুরস্কার দেয়া হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়। আর এই কনফারেন্স শেষে তার হাতে সম্মাননা পত্র এবং পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।
এসময় মাসিক রেঞ্জ কনফারেন্সে উপস্থিত ছিলেন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) রেঞ্জ ডিআইজির কার্যালয় মোঃ আজিজুল ইসলাম, হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড  ট্রফিক) মোঃ আমিনুল ইসলাম ও  সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মোঃ রফিকুল ইসলাম খান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com