আটলান্টিক সিটিতে এনএএসিপির বার্ষিক ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠিত 

আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০১:৪০:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০১:৪০:৩৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২৭ এপ্রিল : নিউ জার্সি রাজ্যের দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)র আটলান্টিক সিটি চ্যাপটারের  বার্ষিক ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠান গতকাল শনিবার রাতে হার্ডরক ক্যাসিনোর বলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি কলিম শাহবাজ অভ্যাগতদের স্বাগত জানান। পোপ ফ্রান্সিস এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পুলিশ প্রধান,সিটি কাউন্সিলরগণ, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, গিয়াসউদ্দীন পাঠান, মাহমুদ শাহ প্রমুখ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্বকে কমিউনিটি সেবায় অবদান রাখায় পুরস্কৃত করা হয়। এনএএসিপির আটলান্টিক সিটি চ্যাপটার এর সহসভাপতি রোজি সেগুরা ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com