ডেট্রয়েটে গুলিবর্ষণে বাবা নিহত, ছেলে আহত

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:২৪:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:২৪:০১ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ২০ জুলাই : শনিবার রাতে ডেট্রয়েট শহরের পশ্চিম অংশে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত এবং তাঁর ছেলে আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করছে ডেট্রয়েট পুলিশ বিভাগ।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, রাত আনুমানিক ৯টার দিকে ডেল স্ট্রিটের ১৩০০০ ব্লকে একটি গাড়িতে বসেছিলেন বাবা ও ছেলে। সে সময় পাশ দিয়ে আসা একটি অজ্ঞাতপরিচয় গাড়ি থেকে গুলি চালানো হয়। গুলিতে বাবা গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। ছেলেও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ও আহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার মোটিভ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।ডেট্রয়েটে 
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com