ডেট্রয়েটে গুলিতে ৬ বছরের শিশু নিহত, তিনজন অভিযুক্ত

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১২:৪০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১২:৪০:০০ অপরাহ্ন
ডেট্রয়েট,  ২৩ আগস্ট : ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিস ঘোষণা করেছে, ৬ বছরের শিশু রাইলি লাভকে গুলি করে হত্যার ঘটনায় ডেট্রয়েটের তিনজন পুরুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তরা হলেন ডেমোন্ট্রেল বেনার্ড উইলসন (৩০), ডিওনেট কর্নিয়ালাস চেরি (২৮) এবং টেরেন্স জাল্যান্ড ব্লু (২৮)। তাদের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার ষড়যন্ত্র, প্রথম-ডিগ্রি হত্যা, গাড়ি থেকে গুলি চালানোর ষড়যন্ত্র ও মৃত্যু ঘটানো গাড়ি থেকে অস্ত্র ছোড়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া উইলসন ও ব্লুর বিরুদ্ধে নিষিদ্ধ ব্যক্তি হয়ে আগ্নেয়াস্ত্র রাখার  অভিযোগও আনা হয়েছে। 
২৭ জুলাই রাত ৮টা ৫৮ মিনিটে অ্যাংলিন স্ট্রিট ও স্টেন্ডার অ্যাভিনিউয়ের সংযোগস্থলে গাড়ি থেকে একদল লোককে লক্ষ্য করে একাধিকবার গুলি চালায় আসামিরা। বিচ্ছিন্ন একটি গুলি কাছাকাছি একটি বাড়িতে ঢুকে যায়, যেখানে শিশু রাইলি লাভ খেলছিল। গুলিটি তার মাথায় লাগে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
ওয়েইন কাউন্টি প্রসিকিউটর কিম্বারলি ওয়ার্দি বলেন, “রাইলি লাভ ছিলেন একেবারেই নির্দোষ শিকার। এই আসামিদের কর্মকাণ্ডই তার অর্থহীন মৃত্যুর কারণ। আমি বহুবার বলেছি, গুলির কোনো চোখ বা দিকনির্দেশনা নেই। এবার তা আঘাত করেছে নিজের বাড়িতে খেলা করা একটি শিশুকে, যে আর কখনও পৃথিবী দেখতে পারবে না।” ডেট্রয়েট পুলিশের তদন্তে বুধবার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের ৩৬তম জেলা আদালতে হাজির করা হবে বলে প্রসিকিউটর অফিস জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com