হবিগঞ্জে গাছ কাটা : কার স্বার্থে থেমে ছিল? কার ইশারায় শেষ হলো?

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০১:৩২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০২:০৭:০৯ অপরাহ্ন
হবিগঞ্জ, ২৪ আগস্ট :  হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের শতবর্ষী গাছগুলো এখন অতীত। টলি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে সবুজের স্মৃতি। কয়েক মাস আগে পরিবেশকর্মী ও সচেতন নাগরিকদের সোচ্চার প্রতিবাদে সাময়িকভাবে থেমেছিল এই গাছ কাটা। প্রশ্ন হলো, তখনকার সেই ‘বন্ধ’ কি জনগণকে শান্ত করার নাটক ছিল? আর এখন কার নির্দেশে চুপিসারে শেষ করা হলো সব?
অডিটোরিয়ামের বাউন্ডারি নির্মাণের অজুহাতে শেকড়সহ উল্টে ফেলা হয়েছে প্রাচীন বৃক্ষ। কিন্তু এই উন্নয়ন কি প্রকৃতির কবরের উপর দাঁড়াবে? যে গাছগুলো প্রজন্ম ধরে বাতাস দিয়েছে, ছায়া দিয়েছে, পাখিদের আবাস দিয়েছে, সেগুলো কি এতটাই তুচ্ছ ছিল?
এভাবেই সবুজ মরে যায় নিঃশব্দে। আর আমরা পোস্ট দিই, হাহাকার করি- তারপর ভুলে যাই। কিন্তু মনে রাখবেন, প্রতিটি কাটা গাছ মানে আমাদের সন্তানদের শ্বাস নেওয়ার সুযোগ কমে যাওয়া। হবিগঞ্জের মানুষ কি এবারও চুপ থাকবে? নাকি প্রশ্ন তুলবে- কারা এই সিদ্ধান্তের নেপথ্যে? কারা দায় নেবে প্রকৃতির এই হত্যার?

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com