আটলান্টিক সিটিতে বিএএসজের প্রশিক্ষণ কর্মশালা

আপলোড সময় : ২৫-০৫-২০২৩ ০৯:৪২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৩ ০৯:৪২:৩৫ অপরাহ্ন
আটলান্টিক সিটি, ২৫ মে : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৩ মে সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় পাশ করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করার নিমিত্তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।

আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্হিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী অভিবাসীরা নাগরিকত্ব পরীক্ষার জন্য  প্রস্তুতি, সাক্ষাতকার প্রদান এবং ইংরেজীতে কথা বলা ও লেখার দক্ষতা অর্জনের প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পান।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের  দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম, আফিয়া নাসরিন ও ভিক্টোরিয়া মার্টিনেজ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কমিউনিটির অভিবাসীরা অংশগ্রহন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী বাংলাদেশি অভিবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করে তিনি বেশ উপকৃত হচ্ছেন। এজন্য  তিনি বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, সম্পূর্ণ বিনা খরচে অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com