ড. ইউনূসের ঘোষণায় বিএনপি খুশি

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১২:৩৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১২:৩৫:২২ অপরাহ্ন
ঢাকা, ১৩ নভেম্বর :  জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ায় বিএনপি ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ইতিবাচক পদক্ষেপ।’
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে। সভায় জনগণের সম্মতি যাচাইয়ের জন্য জুলাই জাতীয় সনদের উপর গণভোট আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, ‘জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনই দেশের দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার সমাধান দিতে পারে।’ তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন ও সরকার সম্মিলিতভাবে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com