ওয়ারেন, ২১ ডিসেম্বর: শিব মন্দিরের চিফ কো-অর্ডিনেটর রতন হাওলাদার ও তাঁর পরিবারের উদ্যোগে আজ দুপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও শ্রীনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজার আয়োজন করা হয়। পরবর্তীতে দুপুর দেড়টায় শুরু হয় শ্রীমদ্ভগবত গীতা পাঠ এবং শ্রীনাম সংকীর্তন। গীতা পাঠ ও নামসংকীর্তনের মাধ্যমে ভক্তরা ভগবানের মহিমা কীর্তন করেন এবং ধর্মীয় চেতনায় নিজেদের নিবিষ্ট করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তদের মধ্যে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে ভক্তিময় আবহ, শৃঙ্খলা ও আন্তরিকতার ছাপ ছিল স্পষ্ট। ভক্তবৃন্দ এ ধরনের ধর্মীয় আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আয়োজন শিব মন্দিরে ধর্মীয় কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও সুসংহত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সুধীজনরা।