সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, বড় ধরনের প্রাণহানি এড়ানো গেলো

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ১১:১৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১১:১৮:১৬ অপরাহ্ন
কক্সবাজার, ২৬ ডিসেম্বর: কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন এলাকায় জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম।
ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুনের উৎস ও কারণ এখনো জানা যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করে দেখছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com