সিলেটে প্রবাসী বিনিয়োগ ও উন্নয়নে যৌথ সভা

আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৩:২৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৩:২৯:২৪ অপরাহ্ন
সিলেট, ২ জানুয়ারি  : প্রবাসীদের টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সম্পৃক্ততা ও কৌশলগত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সঙ্গে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত করেছে। সভাটি জেলা প্রশাসক কার্যালয়, সিলেটে বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা। এতে বক্তব্য রাখেন স্কটল্যান্ডের বাংলাদেশের কনসাল জেনারেল, ইবিএফসিআই-এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই, উপদেষ্টা প্রফেসর ড. মুসাদ্দেক এ চৌধুরী, জমজম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, ইবিএফসিআই-এর পরিচালক পরিচালক আথাইর খান, ইবিএফসিআই-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক ড. সাবাওয়ার চৌধুরী, ইবিএফসিআই-এর নির্বাহী পরিচালক সাখাওয়াত আলী, ইবিএফসিআই-এর আর্থিক পরামর্শক ও জমজম বাংলাদেশের পরিচালক সাব্বির চৌধুরী, ইবিএফসিআই-এর পরিচালক মিজান চৌধুরী (কানাডা),  ইবিএফসিআই-এর সদস্য মুজিবুর রহমান, ইবিএফসিআই-এর কনসালটেন্ট আর্কিটেক্ট অ্যান্ড ডিজাইনার শাকুর মজিদ (বাংলাদেশ), এশিয়ান স্মল বিজনেস ফেডারেশনের সভাপতি ও (ইবিএফসিআই) এর সহযোগী সদস্য এম এ গনি (দুবাই), ইবিএফসিআই-এর প্রেস অ্যান্ড মিডিয়া ক্রসপোডাবসি মোঃ শহিদুল ইসলাম।
ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই সভায় বলেন, “বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে যুক্তরাজ্য, ইউরোপ ও সিলেট জেলার মধ্যে প্রবাসীদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়ানো সম্ভব। প্রবাসীরা সিলেটের মেগা প্রকল্পে বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং নিরাপদ কর্মসংস্থান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী। আমরা চাই, আমাদের দেশ আরও বহুদূর এগিয়ে যাক।”
জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম প্রবাসীদের সরকারি সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগে করমুক্ত সুবিধা, এনআরবি বিনিয়োগ জোন এবং ‘স্মার্ট সিটি: সিলেট’ প্রস্তাব করেন। তিনি বলেন, “এই উদ্যোগ প্রবাসীদের আস্থা বাড়াতে এবং অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। পাশাপাশি জমি ও কাগজপত্র সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।
সিলেট, ২ জানুয়ারি  : প্রবাসীদের টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সম্পৃক্ততা ও কৌশলগত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সঙ্গে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত করেছে। সভাটি জেলা প্রশাসক কার্যালয়, সিলেটে বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা। এতে বক্তব্য রাখেন স্কটল্যান্ডের বাংলাদেশের কনসাল জেনারেল, ইবিএফসিআই-এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই, উপদেষ্টা প্রফেসর ড. মুসাদ্দেক এ চৌধুরী, জমজম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, ইবিএফসিআই-এর পরিচালক পরিচালক আথাইর খান, ইবিএফসিআই-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক ড. সাবাওয়ার চৌধুরী, ইবিএফসিআই-এর নির্বাহী পরিচালক সাখাওয়াত আলী, ইবিএফসিআই-এর আর্থিক পরামর্শক ও জমজম বাংলাদেশের পরিচালক সাব্বির চৌধুরী, ইবিএফসিআই-এর পরিচালক মিজান চৌধুরী (কানাডা),  ইবিএফসিআই-এর সদস্য মুজিবুর রহমান, ইবিএফসিআই-এর কনসালটেন্ট আর্কিটেক্ট অ্যান্ড ডিজাইনার শাকুর মজিদ (বাংলাদেশ), এশিয়ান স্মল বিজনেস ফেডারেশনের সভাপতি ও (ইবিএফসিআই) এর সহযোগী সদস্য এম এ গনি (দুবাই), ইবিএফসিআই-এর প্রেস অ্যান্ড মিডিয়া ক্রসপোডাবসি মোঃ শহিদুল ইসলাম।
ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই সভায় বলেন, “বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে যুক্তরাজ্য, ইউরোপ ও সিলেট জেলার মধ্যে প্রবাসীদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়ানো সম্ভব। প্রবাসীরা সিলেটের মেগা প্রকল্পে বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং নিরাপদ কর্মসংস্থান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী। আমরা চাই, আমাদের দেশ আরও বহুদূর এগিয়ে যাক।”
জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম প্রবাসীদের সরকারি সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগে করমুক্ত সুবিধা, এনআরবি বিনিয়োগ জোন এবং ‘স্মার্ট সিটি: সিলেট’ প্রস্তাব করেন। তিনি বলেন, “এই উদ্যোগ প্রবাসীদের আস্থা বাড়াতে এবং অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। পাশাপাশি জমি ও কাগজপত্র সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com