ওয়ারেন, ৭ জানুয়ারি : ভাইরাসের বিরুদ্ধে তুলনামূলকভাবে কমসংখ্যক আমেরিকানের টিকা গ্রহণের ফলে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লু সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ ফ্লু মৌসুমে এখন পর্যন্ত প্রায় ১৩ কোটি আমেরিকান ফ্লু টিকা নিয়েছেন, যা মহামারির চূড়ান্ত সময়ে বিতরণ হওয়া ১৯ কোটিরও বেশি ডোজের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। খবর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের।
সিডিসি জানায়, যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তত ২৫ বছরের মধ্যে ফ্লুর সর্বোচ্চ হার প্রত্যক্ষ করছে। ইতোমধ্যে ১৯টি রাজ্যে শ্বাসযন্ত্রজনিত অসুস্থতার সর্বোচ্চ সতর্কতা স্তর রিপোর্ট করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর পর্যন্ত এই মৌসুমে দেশজুড়ে অন্তত ১ কোটি ১০ লক্ষ সংক্রমণ, ১ লক্ষ ২০ হাজার হাসপাতালে ভর্তি এবং প্রায় ৫ হাজার মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।
বিশেষ করে বড়দিনের সপ্তাহে ফ্লুর প্রকোপ হঠাৎ বেড়ে যায়। ওই এক সপ্তাহেই সংক্রমণ ৩৩ শতাংশ বৃদ্ধি পায় এবং আগের সপ্তাহের তুলনায় ৩৩ হাজারের বেশি অতিরিক্ত হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, চলতি মৌসুমটি হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ফ্লু মৌসুম। ডঃ নাটালি ভাজটা বলেন, “এটি সম্ভবত ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ মৌসুম হতে চলেছে। আমরা ব্যাপক হারে ফ্লু সংক্রমণ দেখছি। বর্তমানে সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে ফ্লু এ, যা সাধারণত মৌসুমের প্রথম শিখরে পৌঁছায়। পরে আমরা ফ্লু বি-এর দিকেও অগ্রসর হব।”
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৮০-এর দশকের শুরু থেকে ফ্লু মৌসুমের সর্বোচ্চ শিখর সাধারণত ফেব্রুয়ারি মাসে দেখা গেলেও, সংক্রমণ ডিসেম্বর থেকেই বাড়তে শুরু করে।
বিশেষজ্ঞদের মতে, এবারের সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ একটি ভ্যাকসিন-প্রতিরোধী স্ট্রেন, যা অনেকে “সুপার ফ্লু” নামে উল্লেখ করছেন। যদিও এই স্ট্রেন চলতি বছরের ভ্যাকসিনের কিছু সুরক্ষা এড়িয়ে যেতে পারে, তবুও চিকিৎসকরা জোর দিয়ে বলছেন, টিকাদান গুরুতর অসুস্থতা ও মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ মার্কালিন ডেরি বলেন, “এই ভ্যাকসিন এখনও অত্যন্ত কার্যকর। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটি হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমাতে পারে।”
এদিকে নিউইয়র্ক রাজ্যের স্বাস্থ্য কমিশনার ডঃ জেমস ম্যাকডোনাল্ড জনগণকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাসপাতালে ভর্তি এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো ফ্লু টিকা গ্রহণ করা।