এ. কে. ফাউন্ডেশনের উদ্যোগে চুনারুঘাটে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১২:২৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ১২:২৫:৪৮ অপরাহ্ন
লন্ডন, ২৭ জানুয়ারি : এ. কে. ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় চক্ষুরোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ডুলনা চৌধুরী বাড়িতে এ চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স প্রবাসী মোহাম্মদ রুমান চৌধুরী।
ডুলনা ইয়াং স্টার সোসাইটির প্রধান উপদেষ্টা ও এ. কে. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরীর সার্বিক সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ জন অভিজ্ঞ চিকিৎসক প্রায় ৮শ’ সুবিধাবঞ্চিত চক্ষুরোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ছানিপড়া রোগীদের চিকিৎসা দেন।
শিবিরে প্রাথমিকভাবে প্রায় ৮শ’ রোগীকে বিনামূল্যে ওষুধ, চশমা ও আই ড্রপ সরবরাহ করা হয়। প্রাথমিক পরীক্ষার পর ৬০ জন ছানিপড়া রোগীকে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
এ পর্যন্ত এ সংগঠনের উদ্যোগে প্রায় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার রোগী চিকিৎসাসেবা পেয়েছেন এবং ৩৩০ জনেরও বেশি দরিদ্র গ্রামীণ রোগীর সফল ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশন ও লেন্স স্থাপন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডুলনা ইয়াং স্টার সোসাইটির সভাপতি ইস্তেহাক আহমেদ চৌধুরী লিমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান শামীম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন আহাদ জমাদার, সেলিম জমাদার, পল্লী চিকিৎসক আলমগীর হোসেন, ১নং গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক সোহেল জমাদার, মোমিন মেকানিক, সাব্বির চৌধুরী, আরিফ আহমেদ, বাছির জমাদার, জামাল চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com