আটলান্টিক সিটি, ৭ ফেব্রুয়ারি : নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। চলমান তীব্র শীতের মধ্যে নগরবাসীদের উষ্ণ রাখতে এই মানবিক কর্মসূচি গ্রহণ করে সিটি প্রশাসন।
গত ৪ ফেব্রুয়ারি (বুধবার) আটলান্টিক সিটির সিটি হলে আয়োজিত এ কর্মসূচিতে তিন শতাধিক বাসিন্দা অংশ নেন। এ সময় পুরুষ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন সাইজের শীতের কোট বিতরণ করা হয়, যা হাড়-কাঁপানো ঠান্ডায় অংশগ্রহণকারীদের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দেয়।
অনুষ্ঠানে মেয়র মার্টি স্মল সিনিয়র বলেন, “তাপমাত্রা যখন কমে যায়, তখন একে অপরের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। এই শীতের কোট বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের বাসিন্দাদের যত্ন নেওয়া, প্রতিবেশীদের পাশে দাঁড়ানো এবং কেউ যেন এই তীব্র শীতে প্রয়োজনীয় উষ্ণতা থেকে বঞ্চিত না হয়—তা নিশ্চিত করতে চাই।”
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সিটি প্রশাসনের একাধিক দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন। এর মধ্যে ছিল মেয়রের কার্যালয়, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, রি-এন্ট্রি সার্ভিসেস ডিভিশন, অ্যান্টি-ভায়োলেন্স ডিভিশন, কমিউনিটি এনগেজমেন্ট ডিভিশন এবং মেয়রের বিশেষ অনুষ্ঠান দপ্তর।
শহর কর্মকর্তারা জানান, তীব্র শীতকালীন আবহাওয়ায় বাসিন্দাদের জরুরি প্রয়োজন পূরণে বর্তমান প্রশাসনের ধারাবাহিক মানবিক অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ।