জর্ডান কার্টিস/Warren Police Department
ওয়ারেন, ১১ ফেব্রুয়ারি : শহরে প্রাক্তন স্ত্রীর বাগদত্তাকে ছুরিকাঘাতের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিস জানায়, ৩১ বছর বয়সী জর্ডান কার্টিসকে সোমবার ওয়ারেনের ৩৭তম জেলা আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে “খুনের উদ্দেশ্যে হামলা” অভিযোগ আনা হয়েছে।
আদালত কার্টিসের জন্য ৫ লাখ ডলারের বন্ড নির্ধারণ করেছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি তার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। বুধবার পর্যন্ত আদালতের নথিতে কার্টিসের পক্ষে কোনো ব্যক্তিগত আইনজীবীর নাম উল্লেখ ছিল না। তবে জানা গেছে, মিশিগান ইন্ডিজেন্ট ডিফেন্স কমিশন তার আইনগত প্রতিনিধিত্ব করছে।
কর্তৃপক্ষ জানায়, গত শনিবার ওয়ারেনে ঘটে যাওয়া এক কথিত হামলার ঘটনাকে কেন্দ্র করে এ অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কার্টিস তার প্রাক্তন স্ত্রীর বাসায় সন্তানদের নিতে গিয়েছিলেন। এ সময় তার প্রাক্তন স্ত্রীর বাগদত্তা আসামির সঙ্গে কথা বলতে বাড়ি থেকে বাইরে আসেন। পুলিশের অভিযোগ, কথোপকথনের একপর্যায়ে কার্টিস ভুক্তভোগীকে একাধিকবার ছুরিকাঘাত করেন।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, “সহিংসতার মাধ্যমে গার্হস্থ্য বিরোধের সমাধান হয় না। এ ধরনের আচরণের বিরুদ্ধে আইনের আওতায় দ্রুত ও কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ম্যাকম্ব কাউন্টি এমন কর্মকাণ্ড বরদাস্ত করবে না এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমার অফিস ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে।”
Source & Photo: http://detroitnews.com