হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০২:২২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০২:২২:৩৯ অপরাহ্ন
ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার মাঝে তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ  ইরান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন এসপাইডেসের এক কর্মকর্তা।
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানির রুট হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশাল পরিমাণ অপরিশোধিত তেল পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। এখান দিয়ে সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় প্রধান উৎপাদক দেশগুলোর তেল পরিবহিত হয়। প্রণালীটি ওমান উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করে, এবং এর কোনো বিকল্প পথ নেই যা সরাসরি ওই পরিমাণ তেল পরিবহন করতে পারে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ভিএইচএফ বার্তায় জানান যে, বর্তমান অবস্থায় হরমুজ প্রণালীর মাধ্যমে কোনও জাহাজ চলাচল করতে পারবে না। যদিও এই ঘোষণা সম্পর্কে ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিশেষত তেলের মূল্য ও সরবরাহ নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com