ওয়ারেন, ১৫ মার্চ : বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশন অব মিশিগান আয়োজিত ইফতার মাহফিল গত শুক্রবার ওয়ারেন সিটির আল শাহী প্যালেস-এ অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাবামের প্রেসিডেন্ট আহাদ মোহাম্মদ, সাধারণ সম্পাদক গিয়াস তালুকদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এই মাহফিলের মূল লক্ষ্য ছিল পবিত্র রমজানের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য উদযাপন করা এবং সংগঠনের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা। ইফতার মাহফিলে বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।