কার্ডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০২:৪০:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:৪০:২৫ পূর্বাহ্ন
কার্ডিফ, ১৮ মার্চ: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে গত ১৭ মার্চ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কমিউনিটির পারস্পরিক ঐক্য এবং সৌহার্দ্যপূর্ণ বন্ধনকে আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে আয়োজন করা হয়।
সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর ও বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব রকিবুর রহমান এরপরিচালনায় ইফতার-পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী,  প্রাক্তন সেক্রেটারি শাহ শাফি, মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া, সহ সভাপতি  ইউসুফ খান জিমি, আলহাজ্ব আহাদ মিয়া,আব্দুল ওয়াহিদ বাবুল, আলমগীর আলম, ইকবাল আহমেদ, আব্দুর রুউফ তালুকদার, জিলু মিয়া, সাজেল আহমেদ ও এনামুল হোসেন সুয়েব, সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  ইফতার-পূর্বে মুসলিম উম্মাহর সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির।
প্রধান অতিথি মোহাম্মদ মকিস মনসুর তার বক্তব্যে উল্লেখ করেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনও পূর্ণাঙ্গতা পায়নি। সকল এয়ারলাইনসের ফ্লাইট চালুর মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গতা দিতে হবে। সেই সাথে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করার জন্য জোর দাবি জানান।
বিশেষ অতিথিরা গ্রেটার সিলেট সাউথ ওয়েলস রিজিওনাল নেতৃবৃন্দকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে, প্রবাসীদের অধিকার ও দাবির জন্য কমিউনিটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com