তোমায় যদি না পাই তবে

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০১:২৫:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০১:২৫:০১ পূর্বাহ্ন
তোমায় যদি না পাই তবে
আমি আসিব না ফিরে
আর আসিব না ফিরে
আমার প্রিয় জন্মভূমির
সে প্রাণের কুটিরে।

তুমি সুখে থাকো সেথা
আনন্দে আনন্দে
তোমার জীবন ভরে উঠুক
নবরূপে নবছন্দে।
শুভকামনা করি—

তোমার জীবন হোক মধুময়
তোমার জীবন হোক সুখময়
আমার প্রাণের বাংলাদেশ
প্রিয় জনকে ঘিরে।

যেদিন পড়িবে কাগজ খুলে
আমার মরণ লেখা,
সেদিন ফিরিবে না এ দেহখানিও
মিলিবে না মোর দেখা।
তুমিই বলো—

ওগো তোমায় যদি না পাই তবে
দেশে ফিরে কি আর হবে?
যদিও মন পড়ে থাকে বাংলার
পথ প্রান্তর নদী তীরে।

বাফেলো, নিউ ইয়র্ক

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com