স্বাধীনতা

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০২:৪৯:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০২:৪৯:০১ পূর্বাহ্ন
স্বাধীনতা পরান ভরে সোনার বাংলা গায়/ 
শাপলা ফুলে মালা গাঁথে নিশুত জোছনায়। /

স্বাধীনতা লাল সবুজে স্বপন ছবি  আঁকে/ 
দোয়েল পাখির গানযে  শোনে  পাতার ফাঁকে ফাঁকে।/

স্বাধীনতা নায়েরমাঝি ভাটিয়ালি গায়/
ঘুরে বেড়ায় দূর সুদূরে বজরা,পানসি নায়।/

স্বাধীনতা মেলায় গিয়ে কদমা -মোয়া খায়/
বেলুন, বাঁশি নাগরদোলা কত্তো মজা পায়।/

স্বাধীনতা শরৎকালে শিউলি ফুলে হাসে/ 
বাদলধারায় জীবন সাজায় সবুজ ঘাসে ঘাসে।/

স্বাধীনতা বাংলা ভাষায় মনের কথা কয়/ 
নদীর সাথে ধানে পাটে মিলে মিশে রয়!

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com