গত বছরের ১৮ অক্টোবর ডেট্রয়েটে ‘নো কিংস’সমাবেশের অংশ হিসেবে হাজার হাজার মানুষ মিশিগান এভিনিউ ধরে পদযাত্রা করেন/Photo : Katy Kildee, The Detroit New
ডেট্রয়েট, ২৮ মার্চ : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরোধীরা আজ শনিবার দেশজুড়ে তৃতীয় দফার বিশাল ‘নো কিংস’ (No Kings) বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। এই বিক্ষোভের মূল লক্ষ্য রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্টের কঠোর নির্বাসন অভিযান এবং মিনিয়াপোলিসে সরকারি কর্মকর্তাদের হাতে দুই মার্কিন নাগরিকের মৃত্যুর প্রতিবাদ জানানো।
‘নো কিংস’ ওয়েবসাইটের তথ্যমতে, আজ ২৮ মার্চ মিশিগান অঙ্গরাজ্যজুড়ে প্রায় ১২০টি প্রকাশ্য সমাবেশ ও ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিক্ষোভ কর্মসূচিগুলো অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় আপার পেনিনসুলার আয়রনউড এলাকা থেকে শুরু করে গ্র্যান্ড র্যাপিডস, ল্যান্সিং এবং ডেট্রয়েট পর্যন্ত বিস্তৃত থাকবে।
সীমান্তের ওপারে কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন ও টরন্টো শহরেও এ কর্মসূচির অংশ হিসেবে দুটি সমাবেশের আয়োজন করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর পোর্ট হিউরনে অনুষ্ঠিত একটি ‘নো কিংস’ সমাবেশে যোগ দিতে অন্টারিওর কিনকারডাইন নিবাসী কানাডীয় অবসরপ্রাপ্ত নাগরিক কেভিন লারসন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। ব্লু ওয়াটার ব্রিজ দিয়ে প্রবেশের সময় তাকে বাধা দেওয়া হয় এবং প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয়। অভিযোগ রয়েছে, সে সময় মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বাহিনী তাকে কারাদণ্ডের হুমকি দিয়ে জোরপূর্বক ডিএনএ নমুনা সংগ্রহ করে নেয়, যদিও তার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড ছিল না।
Source & Photo: http://detroitnews.com