ডেট্রয়েটে সরকারি ভবনের ভেতরে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৫:৪৮:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৫:৪৮:৫১ অপরাহ্ন
ডেট্রয়েট, ৫ এপ্রিল : পুলিশের তথ্যমতে, ডেট্রয়েট শহরের ‘কোলম্যান এ. ইয়াং মিউনিসিপ্যাল সেন্টার’-এ কর্মরত এক পুলিশ কর্মকর্তা গত শুক্রবার সরকারি ওই ভবনের ভেতরে দুর্ঘটনাবশত নিজেকেই গুলি করে বসেন।
ডেট্রয়েট পুলিশ কর্মকর্তা জ্যালন নেলসন রবিবার জানান, এই গুলির ঘটনায় ওই কর্মকর্তার প্রাণঘাতী কোনো আঘাত লাগেনি এবং অন্য কেউও আহত হননি।
নেলসন আরও জানান, ভবনের একটি শৌচাগারের ভেতরে ওই কর্মকর্তা দুর্ঘটনাবশত নিজেকে গুলি করেন। ঘটনার অভ্যন্তরীণ পর্যালোচনা চলাকালীন তাকে প্রশাসনিক দায়িত্বে রাখা হবে। ‘কোলম্যান এ. ইয়াং মিউনিসিপ্যাল সেন্টার’ ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন, যেখানে ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির বিভিন্ন সরকারি দপ্তর ও আদালত পরিচালিত হয়।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com