ওয়ারেনে বসন্তকালীন ডালপালা ও লতাপাতা সংগ্রহ শুরু

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৩:৪৮:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৩:৪৮:৩৪ পূর্বাহ্ন
ওয়ারেন, ৭ এপ্রিল : সিটি সেনিটেশন বিভাগ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে নিয়মিত গার্বেজের সঙ্গে ঘরের সামনে ও পেছনের জমে থাকা গাছের শুকনো পাতা, পুরানো সব্জীর লতাপাতা, ঝোপঝাড়, পরিত্যক্ত ডালপালা ও গাছের গুড়ি সংগ্রহ শুরু করেছে।
শহরবাসীকে নির্দেশনা দেওয়া হয়েছে, এসব আবর্জনা ব্রাউন রঙের ঢাকনাযুক্ত গার্বেজে রাখতে হবে। বড় ডালপালা থাকলে সিটি নির্দেশনা অনুযায়ী এগুলোকে আটি বেঁধে সাইডওয়াক বা রাস্তার কার্বের মধ্যবর্তী এলাকায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আহ্বান জানানো হয়েছে, আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে বা রাস্তায় না রাখার জন্য।
শহরের সেনিটেশন বিভাগ প্রতি বছর এপ্রিল–ডিসেম্বর পর্যন্ত এই পরিষেবা চালু রাখে, যাতে বসন্ত ও গ্রীষ্মে নাগরিকরা পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ উপভোগ করতে পারেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com