লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০২:৪৭:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০২:৪৭:১৪ পূর্বাহ্ন
ঢাকা, ৯ এপ্রিল : লালমনিরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান। এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার বাসিন্দা। তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) থেকে সাবেক সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, নাশকতা ও হত্যাসহ পাঁচটি মামলার আসামি সফুরা বেগম রুমী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাঁকে লালমনিরহাটে আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com