আটলান্টিক সিটিতে রথযাত্রা ২০ জুন

আপলোড সময় : ০৬-০৬-২০২৩ ০২:৩০:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৩ ০২:৩০:১৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ০৬ জুন : আগামী ২০ জুন, মঙ্গলবার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হবে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে ওইদিন সন্ধ্যা ছয়টায় ১৪১১, পেনরোজ এভিনিউস্থ প্রবাসী হিন্দুদের প্রার্থনা হলে এই রথযাত্রার আয়োজন করা হয়েছে। রথযাত্রার বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে জগন্নাথ দেবের পূজার্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মানবতার মঙ্গল কামনা করে প্রার্থনা, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি। 
রথযাত্রার আয়োজকরা প্রবাসী  হিন্দু ধর্মাবলম্বীদেরকে রথযাত্রার কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহন করে রথযাত্রা উৎসব সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com