বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বাদশা

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০১:০৮:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:০৮:০৮ অপরাহ্ন
বগুড়া, ৯ এপ্রিল : প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেছেন। একটি পোস্টাল ভোটসহ ১৫১ কেন্দ্রে তিনি পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। অপরপ্রার্থী বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির ফুলকপি মার্কার আল আমিন তালুকদার ৫২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। 
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে ভোট গণনা শেষে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ফজলুল করিম বলেন, সদর আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। ১৫০টি কেন্দ্র ও একটি পোস্টাল ব্যালট কেন্দ্রে ভোট পড়েছে এক লাখ ৯৩ হাজার ৩২৬টি। ভোট বাতিল হয়েছে এক হাজার ৭১০টি । মোট বৈধ ভোটের সংখ্যা এক লাখ ৯১ হাজার ৬১৬টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪২.৫৮ শতাংশ। 
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোট পড়েছিল ৭১.১৫ শতাংশ। 
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com