সিলেট যুব ঐক্য পরিষদর সদস্য নিবন্ধন ও কর্মীসভা অনুষ্ঠিত 

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০২:৫৭:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০২:৫৭:০৯ পূর্বাহ্ন
সিলেট, ১২ এপ্রিল : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার সদস্য নিবন্ধন কার্যক্রম ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর ব্রহ্মময়ী মন্দিরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখার পৃথক সদস্য নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। সভায় সংগঠনের নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়। এতে বিদ্যুৎ কান্তি সেনকে সিলেট জেলা শাখার আহ্বায়ক এবং রজত কান্তি চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি রকি দেবকে মহানগর শাখার আহ্বায়ক এবং ঋষিকেশ দাসকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কর্মীসভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সজীব বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ এবং সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস,  যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট জহর লাল দাস, অ্যাডভোকেট ধনঞ্জয় দাস ধনু, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রাউত, কিশোর দেব, পরিবেশ বিষয়ক সম্পাদক বিমল দেবনাথ।
সভায় আরও উপস্থিত ছিলেন সুবিনয় চন্দ্র মল্লিক, জিডি রুমু, নন্দন পাল, দিপক দাস, অপরেশ দাস অপু, সঞ্জয় পাল, বিধান চন্দ্র, সঞ্জিত রায়সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন রজত কান্তি চক্রবর্তী। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com