মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০১:১৭:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০১:১৭:২২ পূর্বাহ্ন
মেট্রো ডেট্রয়েট, ১৫ এপ্রিল : আগামী কয়েক দিন দক্ষিণ-পূর্ব মিশিগানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায়, গ্রেট লেকস ওয়াটার অথরিটি (GLWA) বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার সারাদিন জুড়ে মেট্রো ডেট্রয়েট অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড় অব্যাহত থাকতে পারে। এছাড়া বৃহস্পতিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এর তথ্য অনুযায়ী, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ মাইল বা তারও বেশি হতে পারে।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে GLWA জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের সময় যেসব নিচু এলাকায় জলাবদ্ধতা বা বন্যার ঝুঁকি বেশি, সেসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা উচিত। বিশেষ করে বাড়ির বেসমেন্ট থেকে মূল্যবান সামগ্রী সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তারা আরও জানায়, সম্ভাব্য বৃষ্টিপাত তাদের আঞ্চলিক পানি নিষ্কাশন ব্যবস্থার ধারণক্ষমতার মধ্যেই রয়েছে এবং সিস্টেমটি ইতোমধ্যে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, বর্জ্য পানি পরিবহন ব্যবস্থাও সচল ও প্রস্তুত রয়েছে কি না, তা পর্যালোচনা করা হয়েছে।
এদিকে, ন্যাশনাল ওয়েদার সার্ভিস ডেট্রয়েট অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই বজ্রঝড়ের সৃষ্টি হতে পারে, যা রাত ৮টা থেকে বুধবার ভোর ২টার মধ্যে তীব্র রূপ ধারণ করার আশঙ্কা রয়েছে।
বজ্রঝড়ের সঙ্গে আকস্মিক বন্যা (ফ্ল্যাশ ফ্লাডিং), শিলাবৃষ্টি, টর্নেডো এবং দমকা হাওয়ার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com