ডেট্রয়েট নিউজের ধারাবাহিক  সাফল্যে সুপ্রভাত মিশিগানের অভিনন্দন ও কৃতজ্ঞতা

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১২:১৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১২:১৮:২২ অপরাহ্ন
সংবাদপত্র কেবল খবরের বাহক নয়, এটি একটি সমাজের বিবেক, সময়ের দলিল এবং গণমানুষের আস্থার প্রতীক। সেই আস্থার আসনে টানা চতুর্থবারের মতো ‘বর্ষসেরা সংবাদপত্র’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রখ্যাত মার্কিন সংবাদমাধ্যম দ্য ডেট্রয়েট নিউজ। এই অর্জন নিঃসন্দেহে তাদের পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতা এবং নিরবচ্ছিন্ন দায়িত্বশীল সংবাদ পরিবেশনার এক উজ্জ্বল স্বীকৃতি।
এই ঐতিহাসিক অর্জনের প্রেক্ষিতে অনলাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একইসঙ্গে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই উদার সহযোগিতার জন্য, যা সুপ্রভাত মিশিগানের জন্মলগ্ন থেকেই দ্য ডেট্রয়েট নিউজ স্থানীয় সংবাদগুলো অনুবাদ করে প্রকাশের সুযোগ দিয়ে আসছে। এই সহযোগিতা কেবল একটি পেশাগত সম্পর্ক নয়- বরং এটি তথ্যের সেতুবন্ধন, সাংস্কৃতিক সংযোগ এবং প্রবাসী বাংলাভাষী সমাজের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার এক মহৎ প্রয়াস।
বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রবাসে বসবাসরত বাংলাভাষী পাঠকদের জন্য স্থানীয় আমেরিকান সংবাদ বোঝা ও অনুসরণ করা অনেক সময়ই ভাষাগত সীমাবদ্ধতার কারণে কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতায় দ্য ডেট্রয়েট নিউজ-এর অনুমতি ও সহযোগিতা সুপ্রভাত মিশিগানকে সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিয়েছে। এটি সংবাদ স্বাধীনতার পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়ার এক উজ্জ্বল উদাহরণ।
আজ যখন দ্য ডেট্রয়েট নিউজ আবারও শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে, তখন তা কেবল একটি প্রতিষ্ঠানের বিজয় নয়; বরং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড, সত্যনিষ্ঠা এবং জনস্বার্থে কাজ করার অঙ্গীকারের বিজয়। এই অর্জন ভবিষ্যৎ সাংবাদিকদের জন্যও একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।
সুপ্রভাত মিশিগান বিশ্বাস করে, গুণগত সাংবাদিকতা, দায়িত্বশীল সম্পাদনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গণমাধ্যম আরও মানবিক, আরও শক্তিশালী এবং আরও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠতে পারে। এই বিশ্বাস থেকেই দ্য ডেট্রয়েট নিউজ-এর প্রতি আমাদের আন্তরিক শুভকামনা রইল। টানা চতুর্থবারের এই গৌরবময় অর্জনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
সত্য ও ন্যায়ের পথে দ্য ডেট্রয়েট নিউজ আরও এগিয়ে যাক- এই প্রত্যাশাই রইল।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com