নিউ জার্সিতে কমিউনিটি অ্যাওয়ার্ড পেলেন আফসানা আনজুম

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১২:৫৫:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১২:৫৫:৫৪ পূর্বাহ্ন
নিউ জার্সি, ১১ মে : রাজ্যে বাংলাদেশি আমেরিকান আফসানা আনজুম “ব্যবসা ও কমিউনিটি পার্টনারশিপ” পুরস্কারে ভূষিত হয়েছেন। গত ৯ মে শনিবার রাতে ইটন টাউনের শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে কমিউনিটি অ্যাফেয়ার্স অ্যান্ড রিসোর্স সেন্টারের ১৪তম গালা অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
আফসানা আনজুম তাহশিন কনস্ট্রাকশনের মালিক ও প্রধান নির্বাহী। ২০১১ সালে প্রতিষ্ঠিত এই লাইসেন্সপ্রাপ্ত নির্মাণ ও পরিবেশগত পুনর্বাসন প্রতিষ্ঠানটি তাঁর নেতৃত্বে নিউ জার্সি রাজ্যে দুই হাজার এরও বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে।  গুণগত মান,সততা এবং নিয়ন্ত্রক নীতিমালা মেনে চলার ক্ষেত্রে তার প্রতিষ্ঠানটি নিউ জার্সি রাজ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে।
তাহশিন কনস্ট্রাকশন বর্তমানে পনেরোটি ডিসিএ অনুমোদিত সংস্থার জন্য সীসা দূষণ অপসারণ ও পুনর্বাসন কাজের ঠিকাদার হিসেবে কাজ করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিউ জার্সি অঙ্গরাজ্য অনুমোদিত অ্যাসবেস্টস অপসারণকারী ঠিকাদার ও লেড ইন্সপেক্টর হিসেবেও স্বীকৃত। শিশুদের রক্তে উচ্চমাত্রার সিসা শনাক্ত হওয়া বহু পরিবারের বাড়িতে প্রতিষ্ঠানটি সফলভাবে সিসা অপসারণ ও নিরাপদ পরিবেশ তৈরির কাজ করেছে।
আটলান্টিক কাউন্টিতে তাহশিন কনস্ট্রাকশন, নিউ জার্সি ডিপার্টমেন্ট অব কমিউনিটি অ্যাফেয়ার্সের সিএআরসি এর সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশি কমিউনিটির পরিবারগুলোকে তাদের বাড়ি সিসামুক্ত ও নিরাপদ করতে সহায়তা করেছে।  এছাড়াও হারিকেন স্যান্ডি পরবর্তী পুনর্বাসন বিভাগ এর সঙ্গে কাজ করে বন্যা ঝুঁকি মোকাবিলায় বাড়িঘর উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তা প্রদান করেছে।
আফসানা আনজুম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করেছেন এবং তাঁর কাজের মধ্যে রয়েছে কৌশলগত পরিকল্পনা ও সেবামুখী নেতৃত্বের সমন্বয়। চার সন্তানের জননী আফসানা এবং তাঁর স্বামী জহিরুল ইসলাম বাবুল সাউথ জার্সির বাংলাদেশি কমিউনিটিতে সক্রিয়ভাবে কাজ করছেন এবং নিরাপদ আবাসন, কমিউনিটি উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
আফসানা আনজুমকে রাজ‍্যের সিনেটর ও এসেম্বলিম‍্যানের পক্ষ থেকে প্রোকলেমেশন প্রদান করা হয়। আফসানা আনজুমের ব্যবসা ও কমিউনিটি পার্টনারশিপ পুরস্কার  প্রাপ্তিতে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com