এবার হবিগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১১:৫২:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১১:৫২:৩৯ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ২২ মে,  হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে মাত্র ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় মিয়া (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরতলীর দুর্লভপুর থেকে থাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত বিজয় ওই গ্রামের আব্দুস সালামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটির পিতা একজন প্রবাসী। পরিবারের জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। এদিকে শিশুটির মা একাই শিশু কন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। গতকাল বিকেলে বাড়ির পাশে খেলার সময় তাকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত বিজয়। শিশুটি নিজেই পরিবারকে বিষয়টি জানালে সন্ধ্যায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে গিয়ে জবানবন্দি নেই। মুলত তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছে। অভিযুক্ত বিজয়কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।” 
 হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. ফাইকা রহমান বলেন, ‘শিশুটি হাসপাতালে ভর্তি আছে। শনিবার তার পরীক্ষা নিরীক্ষা করা হবে।’
 প্রসঙ্গত, চলতি মাসে সিলেট বিভাগে একাধিক শিশু ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা শিকার হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com