মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০১:১২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০১:১২:৩৭ অপরাহ্ন
ওয়ারেনের ৩৭তম ডিস্ট্রিক্ট কোর্টে, ওয়ারেন পুলিশ কর্মকর্তা জেমস বার্কের প্রাথমিক শুনানির সময় বক্তব্য রাখছেন বিচারক জন এম. চমুরা, বুধবার, ৩০ জুলাই ২০২৫।

ওয়ারেন, ২২ মে : আদালতের নথিপত্র অনুযায়ী, ওয়ারেনের ডিস্ট্রিক্ট কোর্টের একজন বিচারকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি স্টার্লিং হাইটসে এলাকায় একটি বাসের সঙ্গে সংঘর্ষের পর ঘটে বলে জানা গেছে।
৩৭তম ডিস্ট্রিক্ট কোর্টের ৬৩ বছর বয়সী বিচারক জন চমুরার বিরুদ্ধে গত মার্চের শেষ দিকে সংঘটিত দুর্ঘটনার ঘটনায় রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১৭ বা তার বেশি অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে বুধবার মামলা দায়ের করা হয়। এটি একটি লঘু অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৮০ দিন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আদালতের নথিতে তার পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ নেই। শুক্রবার এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।
অভিযোগটি অনুমোদন করেছে সেন্ট ক্লেয়ার কাউন্টি প্রসিকিউটর অফিস। সম্ভাব্য স্বার্থের সংঘাতের কারণে মাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিস মামলা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
পুলিশের তথ্যমতে, গত ২৫ মার্চ রাত ১১টা ৩০ মিনিটে চমুরার গাড়ি একটি থেমে থাকা বাসের পেছনে ধাক্কা দেয়। বাসে থাকা দুই যাত্রী আহত হন এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়, তবে কেউ গুরুতরভাবে আহত হননি। চমুরা ১৯৯৬ সালে ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৮ সালে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com