বর্ষার তিনটি পঞ্চপদী  

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৩:২০:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৩:২০:৩৬ পূর্বাহ্ন
১. 
নৃত্য -বিভোর মেঘবালিকা কদম কেয়ার গন্ধে/
অরূপ খুশির ছবি আঁকে ধামাইল নাচের ছন্দে। 
মায়বতী ঝরনা নদী/
উধাও পথে নিরবধি/
কাঁকন, চুড়ি রিনিঝিনি বাজে চিরানন্দে।

২.
বাউল বাতাস ভেজা বনে মেঘকিশোরী মন হারায় /
অভিমানে চিঠি লেখে নীলাম্বরি আঁচলটায়। 
ফুলঝরা সব কবিতারা/
সুদূর পথে  কথা হারা/
কদমবনে গন্ধবিষাদ মনকেমনের বরষায়। 

৩.
নীল মেঘ খামে কার চিঠি আসে কদমকিশোরী জানে/
কার অধিকার মল্লার রাগে বাদলহাওয়ার গানে।
ধূপছায়া রঙ ঘুমহারা রাতে/
কার ছবি আঁকে সুর -বেদনাতে/
জুঁই বেলি মনে নীল নীল ঢেউ কার সাথে অভিমানে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com