ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০২:৩২:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০২:৩২:১০ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ১১ জুন : গতকাল বুধবার সন্ধ্যায় ডেট্রয়েট নদীর বেল আইল এলাকায় ঝড়ো হাওয়ার মধ্যে সাতটি নৌকা উল্টে গেলে অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেল আইল সৈকতের কাছে একটি নৌকা উল্টে যাওয়ার এবং একাধিক ব্যক্তি পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্ট (DFD)-এর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পৌঁছে তারা দেখতে পান, পানিতে একাধিক নৌকা উল্টে গেছে এবং বেশ কয়েকজন লোক পানিতে ভাসছেন। উদ্ধারকর্মীরা দ্রুত অভিযান চালিয়ে ২০ জনকে নিরাপদে তীরে নিয়ে আসেন। পাশাপাশি আরও ছয়জন কোনো সহায়তা ছাড়াই তীরে ফিরে আসেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ওই ঘটনায় মোট সাতটি নৌকা উল্টে যায়। ডিএফডি জানায়, ঘটনায় কেউ আহত হননি এবং উদ্ধার হওয়া কেউই ঘটনাস্থলে উপস্থিত জরুরি চিকিৎসা সেবা (EMS) গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
ডিএফডি মুখপাত্র কোরি ম্যাকআইজ্যাক এক বিবৃতিতে বলেন, “আমাদের উদ্ধারকারী দল দ্রুত সাড়া দিয়েছে। জননিরাপত্তা সংস্থা ও স্থানীয়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবাইকে নিরাপদে তীরে ফিরিয়ে আনা হয়েছে।” তিনি আরও বলেন, “এ ঘটনায় জড়িত সবার পেশাদারিত্ব ও দলগত প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com