ঢাকা, ১১ জুন : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের প্রেক্ষাপটে টানা ২০ বছর পর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা হয় ১৯৭২ সালে তাজউদ্দিন আহমেদের ৭৮৬ কোটি টাকার বাজেটের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবারের ৫৬তম বাজেটের আকার প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা।
এর আগে সর্বশেষ বিএনপি সরকারের সময়ে ২০০৬-২০০৭ অর্থবছরে সংসদে বাজেট উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার নির্বাচিত সরকার সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট ৩০ জুন পাস হওয়ার কথা রয়েছে। নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে।
গত বছর সংসদের বাইরে বিটিভির মাধ্যমে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের অন্তর্বতীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করেন। এছাড়া ২০০৮ সালেও তত্ত্বাবধায়ক সরকারের সময় সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হয়েছিল। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন।
এর আগে স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারের ১৬ জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসকসহ) ৫৫টি বাজেট উপস্থাপন করেছেন। তিন মেয়াদে সর্বোচ্চ বারোটি করে বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে দুই প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিতের।