চুনারুঘাট (হবিগঞ্জ), ১৪ জুন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে মো. আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. আব্দুল্লাহ উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, খোয়াই নদীতে গোসল করতে নামার পর হঠাৎ তীব্র স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। রোববার (১৪ জুন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল এবং নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।