ওয়ারেনে পুলিশের ধাওয়া করা গাড়ির ধাক্কায় নিহত ৪৮ বছর বয়সী চালক

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৩:৩২:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৩:৩২:৪৭ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৯ জুন : ওয়ারেন পুলিশের ধাওয়া করা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে বৃহস্পতিবার ভোরে ডেট্রয়েটের উত্তর-পূর্ব এলাকায় এক গাড়িচালক নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, নিহত ব্যক্তি ডেট্রয়েটের ৪৮ বছর বয়সী বাসিন্দা। তিনি ওই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়িত ছিলেন না।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, রাত আনুমানিক ২টার দিকে ওয়ারেন পুলিশ টহলের সময় গ্রোসবেক হাইওয়ে ও এইট মাইল রোডের কাছে ফেয়ারফিল্ড ও জর্জিয়ানা অ্যাভিনিউ এলাকায় একটি সিলভার রঙের ডজ র‍্যাম পিকআপ ট্রাককে থামানোর চেষ্টা করে। পুলিশ জানায়, ওই সময় ট্রাকের ভেতরে একাধিক যাত্রীকে স্কি মাস্ক পরা অবস্থায় দেখা যায়। ট্রাকটি না থেমে পালিয়ে যায়। পরে পুলিশ সেটিকে ধাওয়া করে দক্ষিণমুখী শোনহার রোড হয়ে এইট মাইল রোডের দিকে নিয়ে যায় বলে তদন্তে জানা গেছে।
কর্মকর্তারা জানান, শোনহার ও এইট মাইল রোডের সংযোগস্থলে পিকআপটি লাল সিগন্যাল অমান্য করে পশ্চিমমুখী একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর আহত চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গোয়েন্দারা জানান, পিকআপে থাকা পাঁচজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সবাই অপ্রাপ্তবয়স্ক। পুলিশের ধারণা, গত ৪৮ ঘণ্টায় ওয়ারেন এলাকায় রিপোর্ট হওয়া অন্তত ১৫টি গাড়ি-সম্পর্কিত চুরির ঘটনার সঙ্গে এই সন্দেহভাজনরা জড়িত থাকতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com