আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:০৫:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১২:০৫:০০ অপরাহ্ন
আটলান্টিক সিটি, ১৯ জুন : আগামী ২৭ জুন, শনিবার নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হবে। 
শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এন্ড কালচারাল সেন্টার, প্লেনফিল্ড নিউজার্সির উদ্যোগে ওইদিন দুপুর দুইটায় আটলান্টিক সিটির বোর্ডওয়াক সংলগ্ন মিশিগান এভিনিউ থেকে রথযাত্রা শুরু হয়ে বোর্ডওয়াকের নিউ জার্সি এভিনিউ এসে শেষ হবে। রথযাত্রার বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে জগন্নাথ দেবের পূজার্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মানবতার মঙ্গল কামনা করে প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি। আয়োজকরা হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রার কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহন করে রথযাত্রা উৎসব সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন। 
উল্লেখ্য, বিগত ২০০৬ সাল থেকে আটলান্টিক সিটিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com