ডেট্রয়েট, ২৪ জুন : ডেট্রয়েটের ইন্টারস্টেট-৭৫ (I-75) মহাসড়কে উল্টো পথে গাড়ি চালানোর ঘটনায় সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় এক নারী নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মিশিগান স্টেট পুলিশের (MSP) তথ্যমতে, মঙ্গলবার ভোরে রোজা পার্কস বুলেভার্ডের কাছে দক্ষিণমুখী I-75 মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ডেট্রয়েটের ৩৮ বছর বয়সী এক নারী নিহত হন। উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে সন্দেহভাজন চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক বার্তায় জানান, “এ পর্যন্ত তদন্তে এমন কোনো কারণ পাওয়া যায়নি, যার কারণে চালক ফ্রিওয়েতে উল্টো পথে গাড়ি চালাচ্ছিলেন। বিষয়টি এখনও তদন্তাধীন।”
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে ডিয়ারবর্ন স্ট্রিটের কাছে দক্ষিণমুখী I-75 মহাসড়কে একটি গাড়ি উল্টো পথে চলার বিষয়ে একাধিক জরুরি ফোনকল পাওয়া যায়। কয়েক মিনিট পর রোজা পার্কস বুলেভার্ড এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং একটি গাড়িতে আগুন লাগার খবর আসে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, দুর্ঘটনায় জড়িত একটি গাড়ি সম্ভবত সেই চালকের, যিনি উল্টো পথে গাড়ি চালাচ্ছিলেন। সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে যায়। গ্র্যান্ড রিভার এলাকা দিয়ে গাড়িগুলোকে ফ্রিওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় এবং চালকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
পরে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (MDOT) জানায়, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলের কাছে রোজা পার্কস বুলেভার্ড সংলগ্ন ফ্রিওয়ের সব লেন পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com