সামারফিল্ডে পোলারিস রেঞ্জার দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ১১:২৫:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ১১:২৫:১৩ পূর্বাহ্ন
সামারফিল্ড টাউনশিপ, ২৭ জুন : মিশিগানের সামারফিল্ড টাউনশিপে একটি মাঠে 'পোলারিস রেঞ্জার' চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন।
মনরো কাউন্টি শেরিফ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় ট্যাফট রোডের দক্ষিণে একটি ব্যক্তিগত জমিতে দুর্ঘটনাটি ঘটে। বাঁক নেওয়ার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করলে যানটি উল্টে যায়। এ সময় চালকসহ গাড়িতে থাকা তিনজন অপ্রাপ্তবয়স্কই গাড়ি থেকে ছিটকে পড়েন। শেরিফ অফিস জানিয়েছে, তাদের কারও সিটবেল্ট বাঁধা ছিল না। ঘটনাস্থলেই ১৬ বছর বয়সী চালকের মৃত্যু হয়। নিহত কিশোর পিটার্সবার্গের বাসিন্দা ছিলেন।
অপর দুই যাত্রী প্রাথমিকভাবে গুরুতর আহত হননি। ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের অভিভাবকরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। শেরিফ অফিস জানিয়েছে, দুর্ঘটনায় অ্যালকোহল বা মদ্যপানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com