ডেট্রয়েট, ২৯ জুন: ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, মিশিগানের বাসিন্দাদের আগামী কয়েক দিন বিপজ্জনক তাপপ্রবাহের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগামী সপ্তাহে রাজ্যের কিছু এলাকায় ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে।
মঙ্গলবার দুপুর ২টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ-পূর্ব মিশিগানে ‘এক্সট্রিম হিট ওয়াচ’ (তীব্র তাপপ্রবাহ সতর্কতা) কার্যকর থাকবে। অন্যদিকে, সোমবার থেকেই লোয়ার পেনিনসুলার অধিকাংশ এলাকায় ‘এক্সট্রিম হিট ওয়ার্নিং’ (জরুরি তাপপ্রবাহ সতর্কতা) জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকেই বিপজ্জনক গরম পরিস্থিতি শুরু হবে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। পশ্চিম, মধ্য ও দক্ষিণ-পশ্চিম মিশিগানের বিস্তৃত এলাকাজুড়ে সোমবার দুপুর ২টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।
এই এলাকার মধ্যে রয়েছে গ্র্যান্ড র্যাপিডস, ল্যানসিং, কালামাজু, জ্যাকসন, ব্যাটল ক্রিক, মাস্কেগন, হল্যান্ড ও বেন্টন হারবারসহ ইন্ডিয়ানা সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম মিশিগানের কিছু অংশ।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস আরও জানিয়েছে, বিপজ্জনক থেকে রেকর্ড-ভাঙা তাপপ্রবাহ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলজুড়ে বিস্তৃত হচ্ছে এবং ধীরে ধীরে পূর্বদিকে অগ্রসর হবে।
দক্ষিণ-পূর্ব মিশিগানে মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া ‘হিট ওয়াচ’ বা তাপপ্রবাহ সতর্কতা ওয়েইন, ওকল্যান্ড, ম্যাকম্ব, ওয়াশটেনাও, মনরো, লিভিংস্টন, সেন্ট ক্লেয়ার, জেনিসি, ল্যাপিয়ার, মিডল্যান্ড, বে, হিউরন, সাগিনা, টাসকোলা, স্যানিলাক, শিয়াওয়াসি এবং লেনাউই কাউন্টির জন্য প্রযোজ্য।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকেই এ অঞ্চলে তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধি পাবে। মঙ্গলবার ‘হিট ওয়াচ’ কার্যকর হওয়ার আগেই স্বল্প সময়ের জন্য অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) ১০০ ডিগ্রির কাছাকাছি বা তা ছাড়িয়ে যেতে পারে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার মিশিগানসহ আপার মিডওয়েস্ট অঞ্চলে তীব্র বজ্রঝড়ের সামান্য ঝুঁকিও রয়েছে।
তীব্র তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে সতর্ক করে আবহাওয়া দপ্তর জানিয়েছে, “অতিরিক্ত তাপ ও উচ্চ আর্দ্রতার কারণে তাপজনিত অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।”
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের কিছু অংশে অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) ১০৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। দক্ষিণ-পূর্ব মিশিগানে প্রকৃত তাপমাত্রা ৯০-এর দশকের উচ্চ পর্যায়ে (আপার ৯০ ডিগ্রি ফারেনহাইট) উঠবে, আর মেট্রো ডেট্রয়েট এলাকায় তা ১০০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, রাতের বেলাতেও খুব একটা স্বস্তি মিলবে না। তাদের মতে, রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৭৫ ডিগ্রি ফারেনহাইটের মাঝামাঝি পর্যায়ে থাকায় গরম থেকে সামান্যই স্বস্তি পাওয়া যাবে। দীর্ঘদিন তুলনামূলক কম তাপমাত্রা থাকার পর হঠাৎ এই তীব্র গরমে তাপজনিত প্রভাব আরও তীব্র হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, এটি সাধারণ গ্রীষ্মকালীন তাপমাত্রা নয়; বরং যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সতর্ক সংকেত। ‘ইউএসএ টুডে’-এর তথ্য অনুযায়ী, ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা তারও বেশি ‘হিট ইনডেক্স’—অর্থাৎ তাপমাত্রা ও আর্দ্রতার সম্মিলিত প্রভাবে—অনেক এলাকায় পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই তাপপ্রবাহ ৪ জুলাই (ইন্ডিপেন্ডেন্স ডে) এবং তার পরেও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
আর এই পরিস্থিতি কেবল মধ্য-পশ্চিমাঞ্চল (মিডওয়েস্ট)-এর মধ্যেই সীমাবদ্ধ নয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের অধীনস্থ ওয়েদার প্রেডিকশন সেন্টারের আবহাওয়াবিদ ফ্র্যাঙ্ক পেরেইরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকবে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে মধ্য-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা এবং রেকর্ড ভাঙার মতো তাপপ্রবাহের উচ্চ ঝুঁকি তৈরি হতে পারে।
যদিও পূর্বাভাসে কিছু অনিশ্চয়তা রয়েছে, তবুও ধারণা করা হচ্ছে যে এই সপ্তাহান্তে শুরু হওয়া তাপপ্রবাহ বিস্তৃত হয়ে অন্তত ৪ জুলাই (শনিবার) পর্যন্ত স্থায়ী হতে পারে।
এ অবস্থায় আবহাওয়া দপ্তর বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা, শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে অবস্থান করা এবং প্রতিবেশী ও আত্মীয়স্বজনের খোঁজখবর রাখার পরামর্শ দিয়েছে।
Source & Photo: http://detroitnews.com