নিউইয়র্ক, ১০ জুলাই ॥ নিউইয়র্কের ব্রঙ্কসে আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পার্কচেস্টার বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল গাফ্ফার চৌধুরী। বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারির সঞ্চালনায় অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক প্রার্থী সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, সাবেক সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, কাজী তোফায়েল, অধ্যাপক আব্দুল বাসিত, বাবুল চৌধুরী। সভায় ব্রঙ্কস এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুল মিয়া, মাইনউদ্দিন নটু, বেলাল উদ্দিন ফকরু, মামুন ইসলাম, কাজী হাসান, সৈয়দ মোহাম্মদ আনসার আলী, সুমন, কামাল আজাদ, মিয়া মোহাম্মদ দাউদ, বাহারুল ইসলাম শামীম, রাজ্জাক মুন্না, জালাল উদ্দিন, সৈয়দ পাভেল, নুরুল আলম জিকু, জুয়েল খান, মোশাহিদ চৌধুরী, জগলুল চৌধুরী, শেখ শফিকুর রহমান, হাজী লেইছ চৌধুরী, সুলায়মান, তুষার মোল্লা, আখতারুজ্জামান হ্যাপি, মীর মাহফুজ উল্লা সুমন, সিদ্দিক মিশরী, সিদ্দিক, মোস্তাকুর রহমান লিটন, মোজাফ্ফর, ফাহিম, ফকরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা উল্লেখ করেন বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটি নির্বাচনে তাদের দেওয়া ইশতেহার অনুযায়ী কোনো কাজ করতে পারেনি। তারা বাংলাদেশীদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই ভোটারদের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।